May 10, 2020 সূত্রঃ sangbadpratidin পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার জামতাড়া গ্রামে
প্রেমিকের সঙ্গে আগেই ছক কষে রেখেছিল স্ত্রী। রাতে খাওয়াদাওয়া সেরে নির্জন জায়গায় মিলিত হওয়ার ‘টোপ’ দিয়ে স্বামীকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর স্বামী-স্ত্রী দু’জনে যখন একান্ত ঘনিষ্ঠ অবস্থায়। ঠিক তখনই প্রেমিক পিছন থেকে চেপে ধরে ধারালো ব্লেড চালাতে থাকে। স্বামীর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত এসে লাগে স্ত্রীর মুখে, বুকে। প্রেমিকের হাত থেকে ব্লেডটা নিজে একবার নিয়ে চালিয়ে দেয় স্বামীর গলায়। তারপর পুকুরের জলে হাত ধুয়ে হাঁটা দেয় বাড়ির দিকে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার জামতাড়া গ্রামে মধুসূদন বাউড়ি নামে যুবকের গলার নলি কেটে খুনের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ।
দেহ উদ্ধারের পরেরদিনেই নিহতের স্ত্রী প্রীতি বাউড়ি ও তার প্রেমিক প্রতিবেশী যুবক মঙ্গল বাউড়িকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রায় সাত বছর আগে মানকরের মেয়ে প্রীতির সঙ্গে বিয়ে হয়েছিল জামতাড়া গ্রামের মধুসূদনের। তাদের দু’টি সন্তানও রয়েছে। ছেলের বয়স ৫ বছর। মেয়ে আড়াই বছরের। মেয়ের জন্মের আগে থেকেই মঙ্গলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে প্রীতি।

No comments:
Post a Comment