Translate

Saturday, November 27, 2021

প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে ঝোলালো বংশীহারীতে মহিলা

 Sep 25, 2021 সূত্রঃ bangla.asianetnews

দক্ষিণ দিনাজপুরে বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের সাধুহার গ্রামের ঘটনা


দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)। ত্রিকোণ প্রেমের (Love Affair) জেরে পিকনিকের আসরে স্বামীকে খুনের (Killed Husband) অভিযোগ মহিলার বিরুদ্ধে। মৃতের নাম অনুপ সরকার (৫০)।

সাধুহার গ্রামের বাসিন্দা অনুপ সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল কাঞ্চনার। এলাকায় তন্ত্রসাধনার কাজ করত কাঞ্চনা। এরই মাঝে কাঞ্চনার সঙ্গে ঝাড়খণ্ডের বাসিন্দা ইমেল হাঁসদার সম্পর্ক তৈরি হয়। শুধুমাত্র ইমেল হাঁসদা নয় একাধিক পুরুষের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে কাঞ্চনা জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। এক শুক্রবার রাতে অনুপ সরকারের বাড়িতে পিকনিকের একটি আসর বসেছিল। যেখানে অপু প্রামাণিক, স্বপন প্রামাণিক, ইমেল হাঁসদাও ছিলেন। সেখানেই তাঁদের সঙ্গে অনুপ সরকারের বচসা বাধে। অভিযোগ, সেই সময়ই অনুপকে খুন করে বাড়ির সামনে ঝুলিয়ে দিয়েছিলেন তাঁরা। আর তাঁদের সঙ্গ দিয়েছিল কাঞ্চনা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঞ্চনার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে গ্রামের মধ্যে একাধিকবার সালিশি সভা বসেছিল। বেশ কয়েকবার খুনের হুমকিও দেওয়া হয়েছিলেন অনুপ সরকারকে। অভিযোগ, বেশ কয়েকবার অনুপকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ছিল কাঞ্চনা। তার জন্য তাঁকে বেশ কয়েকবার জেলও খাটতে হয়েছিল। কাঞ্চনার সম্পর্কগুলির মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। পথ থেকে সরাতেই তাঁকে খুন করেন । 

অভিযুক্ত (Accused) কাঞ্চনা সরকারকে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বংশীহারী থানার (Banshihari Police Station) আইসি মনোজিৎ সরকার। 

No comments: