19 Sep 2021 উৎস eisamay হাওড়া লিলুয়া থানার ভট্টনগর এলাকা
প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃতের নাম সঞ্জয় হাজরা। বছর আটত্রিশের সঞ্জয়, স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে থাকতেন। লেদ কারখানার শ্রমিক । শনিবার ব্যক্তির লিলুয়া থানার ভট্টনগর এলাকার বাড়ি থেকেই সঞ্জয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। বিষয়টির তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। সঞ্জয়ের স্ত্রী মৌসুমী ও তার প্রেমিক বিরজু দাস পরিকল্পিতভাবে ওই খুন করেছে বলে অভিযোগ।
একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের অ্যাম্বুল্যান্স চালক বিরজু। প্রায়ই তিনি সুকান্তপল্লীর বাসিন্দা সঞ্জয়ের বাড়িতে আসা-যাওয়া করতেন। সম্প্রতি মৌসুমীর সঙ্গে বিরজুর বিবাহ-বর্হিভূত সম্পর্ক তৈরি হয়সঞ্জয়ের দাদা সংবাদমাধ্যমকে জানান, বহু বছর ধরে বিরজুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন ওই মহিলা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দেন পূত্রবধূ, এমনটাই অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা কাঁসর। সেটা দিয়েই সঞ্জয়ের মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এদিকে সঞ্জয়ের মৃত্যু নিশ্চিত হতেই সন্তানকে সঙ্গে নিয়ে ঘরে তালা লাগিয়ে পলাতক মৌসুমী। নিখোঁজ বিরজুও। তাদের খোঁজ শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।


No comments:
Post a Comment