এই ছবিটি ঘটনার প্রতিনিধিমূলক সাটারস্টক থেকে নেওয়া
শিশুটির মা সালমা মাদকাসক্ত। জন্ম থেকেই মাসির কাছেই মানুষ আমিনা। মা থাকেন রাজস্থানের আজমের শরিফের কাছে। জানা গিয়েছে, সম্প্রতি মাসিকে ফোন করে আমিনার মা জানায়, “মেয়েকে এবার আমার কাছে নিয়ে যাব।” আসমিনা বিবির বক্তব্য, “খবর নিয়ে জানতে পেরেছিলাম চূড়ান্ত অর্থাভাবে ভুগছে আমার বোন। মেয়েকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে সে।” দ্রুত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের বিষয়টি জানান আসমিনা।
আমিনার দাদু থাকেন ডায়মন্ড হারবারে। সেখানে তাকে নিয়ে চলে যায় সালমা। কলকাতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন মহুয়া শূর জানিয়েছেন, সোমবার সকালেই ডায়মন্ড হারবার থানার কাছে নির্দেশ গিয়েছিল, অবিলম্বে শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে আসতে হবে। সেই মতো সোমবার একটি টিম পৌঁছয় ডায়মন্ড হারবারে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
মহিলাদের সম্পর্কে যে মিথ্/পূর্ব অনুমান আছে তা একেবারেই ভ্রান্ত ধারণা। মহিলারা মা হলেই স্নেহময়ী হবে ও সন্তানের জন্য সব বিসর্জন দেবে তা একদমই নয়। নিজের স্বার্থের জন্য সন্তানকে খুন বা বিক্রী বা হারিয়ে ফেলা ইত্যাদি অনেক কিছুই ঘটাতে সক্ষম।
No comments:
Post a Comment